ইলিশ পোলাও রেসিপি

ইলিশ পোলাও

🌼ইলিশ মানেই বাঙালির আবেগ, আর ইলিশ পোলাও সেই আবেগের রাজকীয় রূপ। চলুন সহজভাবে এই গর্বের পদটি রান্না করা শিখি।

✍️উপকরণ

▪️ইলিশ মাছ – ৫-৬ টুকরা
▪️বাসমতি/পোলাও চাল – ২ কাপ
▪️পেঁয়াজ – ১ কাপ (ভাজা)
▪️আদা-রসুন বাটা – ১ টেবিল

ইলিশ পোলাও

▪️কাঁচা মরিচ – ৬-৭টি
▪️দারুচিনি, এলাচ, লবঙ্গ – পরিমাণমতো
▪️ঘি – ২ টেবিল চামচ
▪️তেল – ১/২ কাপ
▪️লবণ ও চিনির f
▪️গরম পানি – পরিমাণমতো

🧑‍🍳প্রস্তুতিঃ

▪️১. চাল ধুয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখুন।
▪️২. ইলিশে লবণ দিয়ে হালকা ভেজে তুলে রাখুন।
▪️3. প্যানে ঘি ও তেল গরম করে গরম মসলা, পেঁয়াজ ভাজা, আদা-রসুন বাটা দিয়ে কষান।
▪️৪. চাল দিয়ে হালকা ভুনুন। তারপর গরম পানি দিন (চালের দ্বিগুণ)।
▪️৫. লবণ, চিনি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন।
▪️৬. যখন চাল আধা সেদ্ধ, তখন ইলিশ দিয়ে দমে বসিয়ে দিন ১০-১২ মিনিট।

👉পরিবেশন:

▪️ঘ্রাণে আর স্বাদে ভরপুর ইলিশ পোলাও পরিবেশন করুন কাঁচা মরিচ ও টক দইয়ের সাথে।

One thought on “ইলিশ পোলাও রেসিপি

Comments are closed.