মিক্সড ফ্রায়েড রাইস রেসিপি

ফ্রাইড রাইস সকলের পছন্দ।এটাকে আরো মজাদার করতে নানারকম সবজি দিয়ে মিক্সড ফ্রায়েড রাইস বানানো যায়।চলুন তাহলে মিক্সড ফ্রায়েড রাইস রেসিপি জেনে নিয়

মিক্সড ফ্রাইড রাইস

মিক্সড ফ্রায়েড রাইস👇

উপকরণ

গ্রাম বাসমতী চাল
পরিমাণ মত রিফাইন তেল
4 টি + পরিমাণ মত তেজপাতা, গোটা গরম মশলা
50 +50গ্রাম কাজু, কিসমিস
250 +100গ্রাম+ 2 টি মাঝারি গাজর,গ্রাম বিন্স এবং ক্যাপ্সিকাম
100 গ্রাম পনির
200 গ্রাম চিংড়ি
পরিমাণ মত বোনলেস চিকেন
2 টি ডিম(তেলের মধ্যে দিয়ে ভুজিয়া বানিয়ে নিতে হবে)
স্বাদ অনুযায়ী লবণ ও চিনি
2টেবিল চামচ ঘি

যেভাবে বানাবেন—

সর্বপ্রথম চাল ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে

(লবণ এবং সামান্য রিফাইন অয়েল দিয়ে, তার ফলে চাল ঝরঝরে থাকবে)

এবং খেয়াল রাখতে হবে যাতে একদম না গলে যায়।

সমস্ত সবজি লম্বা-সরু করে কে টে ভালোভাবে পরিমাণমতো রিফাইন অয়েল দিয়ে ভেজে নিতে হবে।

বোনলেস্ চিকেন ভালোভাবে 10 মিনিটের জন্য সামান্য লবণ দিয়ে সেদ্ধ করতে হবে ।

এরপরে যথাক্রমে চিংড়ি, ডিম, পনীর, চিকেন ভালোভাবে তেলের সাহায্যে ভেজে নিতে হবে সামান্য পরিমাণ লবণ দিয়ে।

কড়াই এর মধ্যে পরিমান মতো তেল দিয়ে তার মধ্যে তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে

তার মধ্যে আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজি এবং আগে থেকে ভেজে রাখা পনির- চিকেন- ডিম- চিংড়ি সহ সমস্ত উপকরণ তেলের মধ্যে দিতে হবে

এবং আগে থেকে সেদ্ধ করে রাখা বাসমতি চাল ধীরে ধীরে করাইয়ের মধ্যে দিতে হবে।

এরপরে মাঝারি আঁচে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ ও চিনি দিতে হবে।

খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিতে হবে 2 টেবিল চামচ ঘি এবং ভালোভাবে মিশিয়ে ওভেন বন্ধ করে দিতে হবে।

এভাবেই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যাবে মিক্সড ফ্রাইড রাইস।

One thought on “মিক্সড ফ্রায়েড রাইস রেসিপি

Comments are closed.