এই গরমে ঘরে বানানো ৪টি দুর্দান্ত আইসক্রিম রেসিপি
এই গরমে ঘরে বানানো ৪টি দুর্দান্ত আইসক্রিম রেসিপি – একেবারে ঘরের স্বাদে ঠান্ডা প্রশান্তি! গ্রীষ্মকাল মানেই দুপুরের ঘুম, আম-কাঁঠালের গন্ধে ভরা হাওয়া আর ঠোঁটে ঠান্ডা আইসক্রিমের স্বাদ। ছোটবেলায় স্কুল ছুটির পর সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা আইসক্রিমওয়ালার কাছে। ১ টাকার নারকেল আইসক্রিম বা ২ টাকার কাঁচা আমের স্টিক – কী মজা লাগত…
